আজ ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর হাত বাধা মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ০৩:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@০৩:০০ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর হাত বাধা মরদেহ উদ্ধার

।।দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ড্রেন থেকে গলায় ওড়না পেচানো ও হাত বাধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার ওয়েসিস স্কুলের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণী হলেন আইরিন আক্তার আলো (২৩)। তিনি ওই এলাকার আলম হোসেনের মেয়ে। দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার রাতে বাড়ীর পাশে চাচার বাড়িতে পিকনিক খেতে গিয়েছিল আলো। রাত ১টায় চাচার বাড়ী থেকে নিজ বাড়ীর দিকে রওনা দেন। রাত ৩টায় দুই পরিবার জানতে পারে যে আলো কোন বাড়ীতে নেই। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করে। সোমবার সকালে ওই এলাকার একটি স্কুলের পেছনে ড্রেনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোর গলায় ওড়না পেচানো ও হাত বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ