মুজাহিদ আল মুন্ন
মেহেরপুর প্রতিনিধি।।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মেহেরপুরে আনসার ও ভিডিপি মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কেটে আনসার ও ভিডিপি সমাবেশের উদ্বোধন করেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি।
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট প্রদীপ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
সমাবেশে মেহেরপুর জেলার তিন উপজেলা কর্মরত আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।





















