আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় পৈতৃক ভিটায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ অক্টোবর ২০২৩ @ ০৭:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৩@০৭:৫৫ অপরাহ্ণ
লোহাগড়ায় পৈতৃক ভিটায় ১০ শয্যা বিশিষ্ট  মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়ায় পৈতৃক ভিটায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন করলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশের সার্বিক উন্নয়ন ও দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সেনা প্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রাম আমার পূর্বপুরুষের ভিটা-মাটি। আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে তার পিতার নামে সদ্য নির্মিত মরহুম অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ ১০ শষ্য বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন। পরে তিনি করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন করেন। স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য আরো বলেন ইতিমধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি করনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া করফা গ্রামে একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ওই গ্রামে একটি কবরস্থান নির্মাণ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত থাকবে। সবশেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেনাপ্রধানের সংগে উপস্থিত ছিলেন সেনা প্রধানের সহধর্মিণী, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ, নড়াইল পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ