মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫অক্টোবর) দুপুরে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
এসময় অন্যদের মধ্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম সেখানে উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত গরুর দুধ তুলে দেওয়া হয়।






















