মো::রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে রাফিয়া বেগম নামের এক পাঁচ বছর বয়সী শিশুর প্রাণহানি ঘটেছে।
রোববার (১৫ অক্টোবর) সকালে জেলার উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া বেগম ওই এলাকার আব্বাস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে লিচু গাছের সাথে খেলা করছিল রাফিয়া। খেলার এক পর্যায়ে সবার অজান্তে কখন পুকুরের পড়ে যায় তা জানেন না কেউ। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুপুরে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার শিশু রাফিয়ার মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছেন।





















