জে এইচ জনি
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাট জেলা কারাগারে এক যুবলীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বলে জানা গেছে। কারাগার সূত্রে জানা, যায় ৮ আগস্ট মঙ্গলবার আনুমানিক দুপর ২.৪৫ ঘটিকায়, লালমনিরহাট জেলা কারাগারের হাজতী, হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা নাজমুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ অসুস্থ নাজমুল হককে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্য ঘোষণা করেন।
এবিষয়ে লালমনিরহাট কারাগারের জেলার মোঃ সফিকুল আলমের সাথে কথা হলে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিডিহেডলাইন্সকে বলেন, হাজতী নাজমুল হক অসুস্থ হলে চিকিৎসার জন্য দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে আনুমানিক ৩.২০ ঘটিকায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়েছিলো।





















