আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকে :এমপি লাবু চৌধুরী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৩ অক্টোবর ২০২৩ @ ০৯:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@০২:১০ অপরাহ্ণ
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকে :এমপি লাবু চৌধুরী
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়। এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন ঘরে ঘরে ফ্যান চলে, ফ্রিজ চলে। গ্রামের রাস্তা পাকা। এসব শেখ হাসিনার অবদান। বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা জনগণ পাচ্ছে শেখ হাসিনার জন্য।”

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে ফরিদপুরের সালথার উপজেলার আটঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও হাটবাজারে আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।

লাবু চৌধুরী বলেন, “দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।”

এসময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি আটঘর বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে আটঘর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মাতুব্বরের কুলখানিতে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ