আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ অক্টোবর ২০২৩ @ ০৫:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ অক্টোবর ২০২৩@০৫:৫৮ অপরাহ্ণ
ফরিদপুরে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১০)।

শুক্রবার (১৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানাধীন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম সালথার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত আবুল বাশার মিয়ার ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ২০০৭ সালে ফরিদপুরের সালথা থানায় দায়ের করা মামলার আসামি সেলিম। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তার ১১ বছরের সাজার রায় দেন।

রায়ের পর থেকে সেলিম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ