।।বিনোদন ডেস্ক।।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেকদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে ছিলেন। প্রায় মাস দুয়েক আগে জানা যায়, অক্টোবর থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। ১০ই অক্টোবর প্রথমদিন সিনেমাটির শুটিংও করেন। তবে বুধবার হঠাৎ এই মাহিয়া মাহি জানান, তিনি আর এই সিনেমা করছেন না।
মাহিয়া মাহি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে সিনেমাটিতে ব্যক্তিগত কারণে অভিনয় করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করবো। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সব ঠিক হলেই সবাইকে বলবো।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’র শুটিং করেছে একদিন। এখন কেন সে অভিনয় করবে না বলেছে- তা আমি এখনও জানি না।






















