আজ ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জলঢাকায় অপহৃত শিশুকে হত্যা, গ্রেফতার -৩

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৯:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৯:২৬ অপরাহ্ণ
জলঢাকায় অপহৃত শিশুকে হত্যা, গ্রেফতার -৩

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর জলঢাকায় চর হলদিবাড়ি এলাকায় আলকাজ আলী ও নার্গিস বেগম  দম্পক্তির কন্যা তিন বছরের শিশু আমেনকে অপহরণ ও মুক্তিপনের দেড়লাখ টাকা না পেয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার লিমন বাদশার স্ত্রী সামিনা জান্নাত (১৯), আক্কাছ আলীর স্ত্রী লাইলী বেগম (৪০) ও ইয়াকুব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম(৫৫)। বুধবার(১১ অক্টেবর) সামিনা জান্নাতকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা দায়ের করে।

বৃহস্পতিবার দুপুরে আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবাববন্দী দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী হিসাবে আলকাজ আলীর স্ত্রী নার্গিস বেগমের সাথে কোন্দল ছিল লিমন বাদশার স্ত্রী সামিনা জান্নাতের। সেই কোন্দলে সামিনা জান্নাত নার্গিসের ৩ বছরের মেয়েকে অপহরনের সিদ্ধানবত নেয়। সে অনুযায়ী লাইলী বেগম ও আনোয়ারুল ইসলামের সাথে পরামর্শ করে সোমবার(৯ অক্টোবর) সন্ধ্যায় তিন বছরের শিশু আমেনাকে অপহরণ এবং মুক্তিপণের দেড় লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা শিশুটিকে শ্বাস রোধ করে মঙ্গলবার(১০ অক্টোবর) রাতে হত্যা করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ