আজ ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৯:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৯:২২ অপরাহ্ণ
মাদারীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই
ছবি- বিডিহেডলাইন্স

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে বড় ভাই শফিকুল ইসলাম সাইলু (৪৫) কে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই সায়েম আকন (২৮)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খা হাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল ইসলাম সাইলু কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর এলাকার সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ছোট ভাই সায়েম আকন। বৃহস্পতিবার বিকেলে বড় ভাই সাইলু আকন তার শশুরবাড়ি পিরোজপুর যাবার জন্য ব্যাটারি চালিত অটো রিক্সায় রওয়ানা হলে ছোট ভাই সায়েম আকন ঔষধ কেনার কথা বলে ছোট ভাইও ঐ অটো ভ্যান উঠেন।
এসময় তারা পার্শ্ববর্তী ইউনিয়ন রমজানপুরের হামেদ খা হাট এলাকার বাজার পার হলে ফাকা স্থানে ছোট ভাই সায়েম আকন তার বড় ভাই সাইলু আকনকে কেচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান। এছাড়াও গণপিটুনি খেয়ে আহত হওয়া ছোট ভাই সায়েম আকনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনাটি খুবই দু:খজনক।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওর ছোট ভাই সায়েমকে উদ্ধার করে পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বড় ভাই সাইলু আকন তার ছোট ভাই সায়েম আকনকে মাদক খেতে বাধা দেন ও তাকে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাবেন বলে জানান। এতে করে সে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ