হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি পুকুর থেকে জিল্লুর রহমান (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২ টার সময় ভাঙ্গা ঈদঁগা মাদ্রাসার সামনে মহাসড়ক সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
নিহত জিল্লুর রহমান উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মাতুব্বরের পুত্র
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিল্লুর রহমান ঈদগাঁ মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তখন ঈদগাঁ মাদ্রাসার পরিত্যক্ত পুকুর পাড়ে পৌঁছলে দুইটি অটো গাড়ি এসে পড়ে। জিল্লুর রহমান পুকুর পাড়ে দাঁড়াতে গিয়ে পা-পিছলে পরিত্যক্ত গভীর পুকুরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় লোকজন।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই । পচা নর্দমার মধ্যে ০৫ মিনিট ডোবানোর পরে জিল্লুর রহমানকে উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে ভাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল হোসেন জানান, লোকটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















