শাহিনুর ইসলাম প্রান্ত
স্টাফ রিপোর্টার।।
রংপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে উঠান বৈঠক ও গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
মঙ্গলবার ( ১০ অক্টোবর ) সন্ধ্যায় কদম তলা বাজার ও পান্ডার দিঘী বাজারে এ উঠান বৈঠক ও গনসংযোগ করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।
তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, আতিক ঊল আলম কল্লোল, এ্যাড. আবু সাঈদ সুমন, মিজানুর রহমান তুহিন, গোলাম মোস্তফা মনি, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন,পশুরাম থানা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন লেবু,নির্মল চেয়ারম্যান, কৃষক লীগ নেতা করিম,স্থানীয় সমাজ সেবক সুধা রায়, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।





















