মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট’র আয়োজনে মেহেরপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরাম অবস্থান কর্মসূচি করেছে পালন করেছে।
আজ বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি করা হয়।
এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক অ্যাড: কামরুল হাসান, অ্যাড: এহেন উদ্দিন মনা , সদস্য অ্যাড: নজরুল ইসলাম, অ্যাড: মোখলেসুর রহমান খান স্বপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বাধা প্রদান করছে। আমাদের দাবি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও এই সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।





















