আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১০ অক্টোবর ২০২৩ @ ০৭:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ অক্টোবর ২০২৩@০৭:১৬ অপরাহ্ণ
ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইংলিশ পরীক্ষায় নেমেছিল টাইগাররা। তবে সেই পরীক্ষায় পাত্তাই পেলো না বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বল হাতে ব্যর্থতার পর ব্যাটিংয়েও ‘হযবরল’ অবস্থা বাংলাদেশের।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ১ রান করে তানজিদ হাসান তামিম ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হাসান শান্ত।

তারপর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ২৬ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ৯ বলে ১ রান করে ফিরে যান।

মেহেদি হাসান মিরাজ এরপর ক্রিজেই সাজঘরে ফিরে যান। দলীয় ৪৯ রানে ৭ বলে ৮ রান করেন তিনি। মিরাজের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন।

মুশফিককে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন। তবে ১২১ রানে ৬৬ বলে ৭৬ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুশফিক। এরই মাঝে অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। তবে দলীয় ১৬৪ রানে ৬৪ বলে ৫১ রান করে আউট হন তিনি। মুশফিকের বিদায়ের পর দলীয় ১৮৯ রানে ৬১ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান হৃদয়।

এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ২ বলে ২২৭ রান অলআউট হয়। ইংল্যান্ডের পক্ষে টপলি ৪টি ও ক্রিস ওকস নেন ২টি উইকেট।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ