আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পরীক্ষার হলে শিক্ষককে চড়-থাপ্পড়ের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ অক্টোবর ২০২৩ @ ০৬:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ অক্টোবর ২০২৩@০৬:৪১ অপরাহ্ণ
পরীক্ষার হলে শিক্ষককে চড়-থাপ্পড়ের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বনে বাঁধা দেয়ায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছেন জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মঞ্জু, সিনিয়র শিক্ষক আলোমতি বিশ্বাস, শিক্ষক মো. শাহাদৎ হোসেনসহ অন্যরা।

বক্তারা দ্রুত দায়ী ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ