আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তান টস হেরে ব্যাটিংয়ে

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৬ অক্টোবর ২০২৩ @ ০৩:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ অক্টোবর ২০২৩@০৩:১৩ অপরাহ্ণ
পাকিস্তান টস হেরে ব্যাটিংয়ে

।।নিজস্ব প্রতিবেদক।।

নেদারল্যান্ড-পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে।

আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এই বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট পাকিস্তান। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাবর আজমের দল। অন্যদিকে শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে পিছিয়ে নেদারল্যান্ডস। তবে চমক দেখাতে প্রস্তুত তারা।

তরুণ ও অভিজ্ঞ সম্পূর্ণ দল নিয়ে বিশ্বকাপে এসেছে ডাচরা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিস মত টিমকে টপকে এসেছে।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, লগান ভ্যান বিক, আরিয়ান ডুট, পল ভ্যান মিকিরিন।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ