।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় জানাবেন।
ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।






















