আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী সৈয়দপুরে আলতাফ হোসেন নামে (৭৮) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান, আলতাফ হোসেন অবিবাহিত ছিলেন। তার লাশ ঘরের দরজা কেটে উদ্ধার করা হয়েছে। তিনি বেশ সাধারণ জীবন যাপন করতেন। তিনি একই এলাকার কয়া নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। যৌথ পরিবারের একটি ঘরে থাকতেন তিনি। তবে, কি কারণে আত্নহত্যা করেছে তা জানাতে পরেনি।
নিহত শিক্ষকের বড় ভাই সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশীদ (৮২) জানান, আলতাফ হোসেন এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে কোনো এক সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে।






















