আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ১২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@১২:৫৮ অপরাহ্ণ
নাটোরে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সিমা খাতুন (২৮) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে (র‌্যাব-৫)।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া এলাকার মৃত শওকতের ছেলে মোঃ ইউসুফ প্রাং (৬০), উপজেলার একই এলাকার ইউসুফ প্রামানিকের ছেলে মো. শিপন প্রামানিক(২০)।

নাটোর র‌্যাব-৫ জানান, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গৃহবধূ সিমা খাতুনকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে চিকিৎসা শেষে সিমা খাতুনকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরে আবারও গৃহবধূ সিমাকে হাসপাতালে নিয়ে আসলে তার শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই রুবেল আহমেদ বাদি হয়ে গৃহবধূর স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সন্জয় কুমার সরকার এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ নুরল হুদা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ