আজ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইউপি মেম্বার আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ০৯:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@১০:৫৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইউপি মেম্বার আটক
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ দেশীয় তৈরী অস্ত্র পাইপগান ৩ রাউন্ড রাবার কার্তুজসহ দিলালপুর ইউনিয়ন পরিষদ সদস্য হালিম মিয়া (৪৫) ও তার সহযোগী আবু ছায়েদ (৪৬)কে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে তাদের কোর্টে সোপর্দ করা হয়। রোববার রাত পৌনে বারটার দিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাজিতপুরের বটতলা মোড় এলাকার একটা বাড়িত অভিযান চালিয়ে এদের অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। হালিম মিয়া বাজিতপুরের দিলাল পুর ইউনিয়নের বাহের নগর গ্রামের আবুল কাশেম (কাছু)’র ছেলে ও আবু ছায়েদ আয়নারগোপ এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হালিম মিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১১ টি এবং তার সহযোগী আবু ছায়েদের নামে দু’টি মামলা রয়েছে। এ ঘটনায় বাজিতপুর থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ