মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হাফিজ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গৌরীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাফিজ(৪০) উপজেলার চকবাদকয়া গ্রামের জব্বারের ছেলে।
আহতরা হলেন- নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয় (২০), তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ (২৩) ও আরাফাত (১৯)।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড়ে ঈশ্বরদী থেকে গোপালপুরগামী বালু বোঝাই একটি ট্রাকের সাথে লালপুর থেকে ঈশ্বরদীগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. হাফিজ ও জয় রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত আরাফাত ও আকাশকে হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।






















