আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ অক্টোবর ২০২৩ @ ০২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ অক্টোবর ২০২৩@০২:৫১ অপরাহ্ণ
ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি- বিডিহেডলাইন্স

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ- বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন টুকু (৪০) কে আটক করেছে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন টুকু উপজেলার পানিমাছকুটি ফুলসাগর এলাকার মৃত এহসান আলীর ছেলে।

জানা গেছে, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে রাতেই ৪০ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের নামে মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে একজনকে গ্রেতার করেছি এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ