দিনাজপুর প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারনে টানা দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামজ পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই দুইদিন বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। দুইদিনের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো সকল কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।





















