আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩@১১:৫১ অপরাহ্ণ
শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

শিশু অপহরণ ও ধর্ষণ মামলার ২৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কার (৬০)কে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর সহায়তায় যৌথ অভিযানে র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্প তাকে আটক করে।

২৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামও আবু বাক্কার কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর কুরের পাড় পাটধা এলাকার মৃত আব্দুল আজিতের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০২১ সালের ২০ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর কুরের পাড় পাটধা এলাকার চার বছরের ভিকটিম মেয়ে শিশুকে একই এলাকার আসামি আবু বাক্কার অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার সদর মডেল থানায় একটি অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ মামলা দায়ের করে।

পরবর্তীতে মামলাটি কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ আদালতে বিচার শেষে মামলার আসামিকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এই সাজা থেকে বাঁচতে আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তাকে আটকের জন্য র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দিঘীরপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।

পরে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দিঘীরপাড় এলাকায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ২৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামও আবু বাক্কারকে আটক করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ