আজ ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩@০৭:১৭ অপরাহ্ণ
বগুড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

।।বগুড়া প্রতিনিধি।।

অর্থ আত্মসাৎ মামলায় ৩বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি বগুড়া জেলা মৎসজীবি লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মানিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

আজ বুধবার (২৭সেপ্টেম্বর) শাজাহানপুর উপজেলার বনানী টিএনটি কোয়ার্টার হতে তাকে গ্রেপ্তার করা হয়।

১০ লক্ষ টাকার অর্থ আত্মসাৎ এর অভিযোগে চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২।

আসামী কামরুজ্জামান মানিক, পিতা মৃত-মকবুল হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়া একটি ভাড়া বাসায় থাকে।

তিনি একজন মাদকাসক্ত। বগুড়া জেলা মৎস্যজীবী লীগের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন নেতাকর্মীর কাছে নেশার জন্য টাকা দাবি করতেন বলেও তার বিরিুদ্ধে অভিযোগ রয়েছে।

এছাড়াও যমুনা লাইফ ইন্সুরেন্সের এডি মুশফিক কাজলকে বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি অথবা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সদস্য পদ এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার কথা বলে ইতিমধ্যে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ রয়েছে। এছাড়াও কামরুজ্জান মানিকের বাসায় ফ্রিজ, টিভি, খাট, গ্যাসের চুলা সহ অনেক আসবাবপত্র কিনে দিয়েছে যমুনা লাইফ ইনসুরেন্সের এডি মুশফিক কাজল। যার কল রেকর্ডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন তাকে আদালতের হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ