আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে বিএনপির নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩@১০:৩২ পূর্বাহ্ণ
নাটোরে বিএনপির নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরে পৃথক দুই মামলায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাটোর আদালতে হত্যা ও বিস্ফোরকসহ পৃথক দুই মামলার চার্জ শুনানির দিন নির্ধারিত ছিল। যুবলীগকর্মী পলাশ হত্যা মামলায় দুলু এবং বিস্ফোরক মামলায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির চার্জ শুনানির দিন ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও চার্জ গঠন করেন।

বিএনপির নেতা দুলুর পক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, বিএনপি নেতা দুলু অসুস্থ্য। বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আদালতে চিকিৎসা সনদ এবং স্বামীর সেবা ব্যস্ত থাকা স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির সময় আবেদন চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক আবেদন নামঞ্জুর করে পৃথক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের দায়িত্বপ্রাপ্ত পিপি আরিফুর রহমান বলেন, ২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে যুবলীগ কর্মী পলাশকে গুলি করে হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বালু বাদী হয়ে দুলুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর দুলুসহ ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

এছাড়াও ২০১৭ সালের ৩ ডিসেম্বর সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে দুলুর বাড়ি অতিক্রম করার সময় বিএনপির কর্মী ও সমর্থকরা ওই মিছিলের ওপর ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে তৎকালীন সদর উপজেলা সভাপতি রুবেল গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বাদী হয়ে দুলুর স্ত্রী সাবিনা ইয়াছমিনসহ ২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ