আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাশিয়ার নৌ কমান্ডারের বেঁচে থাকার ভিডিও প্রকাশ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:১৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩@১০:১৩ পূর্বাহ্ণ
রাশিয়ার নৌ কমান্ডারের বেঁচে থাকার ভিডিও প্রকাশ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে কৃষ্ণ সাগর বহরের কমান্ডার ভিক্টর সোকোলোভকে এক সম্মেলনে দেখা গেছে। ইউক্রেন তাকে হত্যার দাবি করার পর ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এটি কখন ধারণ করা তা স্পষ্ট নয়। তবে এতে ওই কমান্ডারকে ভিডিও লিংকে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সম্মেলনে দেখা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এই সম্মেলন হয়েছে।

গত সোমবার ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করে দখলকৃত ক্রিমিয়ার সিবাস্তিপোলে বহরের সদর দফতরে হামলায় অন্য ৩৩ কর্মকর্তার সঙ্গে নিহত হয়েছেন অ্যাডমিরাল সোকোলোভ। তারা সরাসরি এই অ্যাডমিরালের নাম উল্লেখ করেনি কিংবা তার নিহত হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি। এখন ইউক্রেন বলছে, তারা খবর খতিয়ে দেখছে।

ইউক্রেনের স্পেশাল ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের কৃষ্ণ সাগর বহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ কর্মকর্তা নিহতের কথা জানা যাচ্ছে। বহু মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি, সেগুলোর দেহাংশের অবস্থার কারণে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, অ্যাডমিরাল সুকোলোভের মৃত্যু হলে সবার জন্য এটা একটা ভালো খবর।

মঙ্গলবার আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, মঙ্গলবার সকালের বৈঠকে মস্কো থেকে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইঘু।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ