হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর পৌর আ’লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পৌর আ’লীগের এ কমিটিতে সাহিদ উদ্দিন আহমেদ সাহিদকে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক পদে অমিতাভ বোস, নজরুল ইসলাম মৃধা এবং নুরুল আলম বাপ্পী-কে পদায়ন করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে প্রেরিত প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা আ’লীগের পৌর শাখার নতুন কমিটি গঠন করা হলো।





















