মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল বুদাবাজার গ্রামে এ ঘটনাটি ঘটে।
সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল বুদাবাজার এলাকার মো. শরিফুল ইসলামের মেয়ে খাদিজা(৬) এবং একই এলাকার ইমরান হোসেনের মেয়ে সাদিয়া খাতুন(৭)।

ছবি- বিডিহেডলাইন্স
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খাদিজা ও সাদিয়া দুই মামাতো ফুপাতো বোন বাড়ির পাশে খেলছিল। এসময় শরীরের মাটি পরিস্কার করতে খাদিজা পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে খাদিজা হঠ্যৎ পানিতে ডুবে যেতে গেলে তাকে বাঁচাতে পানিতে নামে সাদিয়া। এসময় দুজন বাঁচতে দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করে। পরে বাড়ির পাশের লোকজন এসে দুই শিশুকে না দেখতে পেয়ে পুকুরের পানি নামেন। এসময় পুকুর থেকে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
৬নং হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, দুপুরে দুই শিশু পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছেন।




















