আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের বিএনপির ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@০৭:৪২ অপরাহ্ণ
লালমনিরহাটের বিএনপির ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের কালিগঞ্জে বিএনপির ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

১৫ সেপ্টেম্বর পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে। এতে ১৭জন বিএনপি নেতকর্মীর নাম উল্ল্যেখ করে ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ আসামীদের নাম প্রকাশ করেনি। সুত্র ও পুলিশ কর্মকর্তারা বলেন,”আমরা আসামী ধরতে কাজ করছি।তাই এখনই আসামীদের নাম প্রকাশ করা উচিত হবেনা।”

এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাকেক উপ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদের বিক্ষোভরত নামে কালিগঞ্জ বিএনপি।এসময় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতকর্মীদের ছত্রভঙ্গ করতে এক রাউন্ড ফাকা গুলি করা হয়।

বঙ্গবন্ধুকে কটুক্তি করায় দুলুর বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলাটি ১৩ সেপ্টেম্বর রাতে প্রসিকিউসন শেষে সদর থানা পুলিশ রেকর্ড করে।সদর থানার ওসি ওমর ফারুক নিশ্চিত পুলিশি কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ