আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এক যুগপর হাকিমপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৫:২০ অপরাহ্ণ
এক যুগপর হাকিমপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন
ছবি- বিডিহেডলাইন্স

মোঃ-সোহেল রানা
দিনাজপুর প্রতিনিধি।।

এক যুগ পর দিনাজপুরের হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। রিয়াদ হোসেনকে সভাপতি ও মুহিত আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়।

আজ শনিবার (৯ সেপ্টম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দাম ঘোষনা করেন।

এছাড়াও সহ-সভাপতি পদে বাঁধন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাকিম হোসেন এবং সাংগঠনিক পদে মনিরুজ্জামান মানিকের নাম ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকেই।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ