আজ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ এবং ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে জিনোমিক্স ল্যাব নির্মাণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩@০৫:৫২ অপরাহ্ণ
ময়মনসিংহে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে জিনোমিক্স ল্যাব নির্মাণ
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে জিনোমিক্স ল্যাব নির্মাণ করা হয়েছে। এতে আধুনিকায়ন হলো বায়োটেকনোলজি বিভাগের জীব প্রযুক্তি গবেষণাগার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিনার মহাপরিচালক অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বায়ােটেকনোলজি বিভাগের বিনার জীব প্রযুক্তি গবেষণাগার আধুনিকীকরণ কর্মসূচির অর্থায়নে নতুন জিনোমিক্স ল্যাব নির্মাণ করা হয়েছে। আধুনিক এ ল্যাব নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা। এটি বিনার একটি মাইলফলক। এখানে জেনোম এডিটিং টেকনিক ব্যবহার করে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা সম্ভব হবে।

এসময় বিনার পরিচালক ড. আবুল কালাম আজাদ ও ড. আব্দুল মালেক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুল ইসলামসহ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ