।।নিজস্ব প্রতিবেদক।।
আমার বিরুদ্ধে ৯৮টা মামলা আছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এবং আর দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর লেক শোর হোটেলে কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন মির্জা ফখরুল। সেমিনারটি আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
এসময় ‘আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই’ বলেও সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন মির্জা ফখরুল।
আদালতকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতা টিকে থাকতে চায় সরকার – এমন অভিযোগ এনে তিনি বলেন, আপনি যদি ঢাকা লোয়ার কোর্টে (নিম্ন আদালত) যান, দেখবেন গিজগিজ করছে মানুষ, সব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তারা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি তাদের (সরকার) হাতে।





















