আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সীমিত ওভারের যে ম্যাচটির ফলাফল এসেছিল ৩ দিনে!

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০৮:৩৪ পূর্বাহ্ণ
সীমিত ওভারের যে ম্যাচটির ফলাফল এসেছিল ৩ দিনে!

।।স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে দ্বিতীয় দিনে। গতকাল রবিবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর সোমবার সেখান থেকেই খেলা পুনরায় শুরু হয়। ভারত ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে। কিন্তু পাকিস্তান যখনই রান তাড়ায় নেমেছে, তার কিছু পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

তাই ম্যাচটিতে আদৌ কোনো ফলাফল আসবে কি না, সেটা অনিশ্চিত। আজকাল ওয়ানডে ম্যাচের জন্য রিজার্ভ ডে নতুন কিছু নয়। কিন্তু সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচও আছে, যেটার ফলাফল এসেছিল তিন দিনে! ১৯৭৯ সালের প্রেডুনশিয়াল বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে এই কাণ্ড হয়েছিল। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আসরের নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

১৬ জুন খেলা শুরু হয়। তখন ওয়ানডে ম্যাচ হতো ৬০ ওভারে। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬০ ওভারে ৫ উইকেটে তোলে ২৩৮ রান। উল্লেখ্য, ওই সময়ে শ্রীলঙ্কা ছিল আইসিসির সহযোগী সদস্য দেশ।

তাদের বিপক্ষে ওই ম্যাচে ৪৭ রানে হেরেছিল কপিল দেবের ভারত! মূল প্রসঙ্গে আসা যাক। ১৬ জুন শ্রীলঙ্কার ইনিংস শেষের পর দিনের আলো কমে আসে। বন্ধ হয়ে যায় খেলা। সেদিন ছিল শনিবার। পরদিন রবিবার ছুটি থাকায় খেলা আর মাঠে গড়ায়নি।

অবশেষে ভারত রান তাড়ায় নামতে পারে ১৮ জুন সোমবারে। কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় ৫৪.১ ওভারে তারা অল আউট হয় ১৯১ রানে। সেদিন সুনীল গাভাস্কার ২৬, আংশুমান গায়কোয়াড় ৩৩, দিলীপ ভেঙ্গসরকার সর্বোচ্চ ৩৬ রান করেন। কিংবদন্তি অলরাউন্ডার কপিল মাত্র ১৬ রান করার পাশাপাশি নেন ১ উইকেট। ওই আসরের শিরোপা জিতেছিল স্যার ক্লাইভ লয়েডের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ