আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রমেক ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০৩:৫৪ অপরাহ্ণ
রমেক ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত এই কর্মী সভায় যোগ দেয় শিক্ষার্থীরা।

এ সময় আগামী দিনে মুল ধারার রাজনীতিতে ছাত্রলীগের কার্যক্রমে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পদ প্রার্থী মোনতাসির তামিম বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অগ্রসৈনিক হিসেবে কাজ করতে চাই।সিভি জমা দিয়েছি, পদের বিষয়ে আমি আশাবাদি।

আরেক প্রার্থী ইজাজ প্রামানিক বলেন,পদের বিষয়ে আমি আশাবাদি।রংপুর মেডিকেলে যোগ্য প্রার্থীকেই বাছাই করা হবে বলে মনে করি।

এসডিজি বিষয়ক সম্পাদক রাঈসা নাসের বলেন,সামনের কমিটিতে নারী পুরুষ উভয়েই সামনে থেকে যেন নেতৃত্ব দিতে পারে আমাদের সেই পরিকল্পনা আছে।

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম আহসান চপল বলেন,রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে সংগঠনের প্রতি দায়িত্বশীল নয় এছাড়া কোন মাদকসেবীকে আনার সুযোগ নেই।সিভি যাচাই-বাছাইয়ের পর পদ দেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ