আজ ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা সফর, ১৪৪৮ হিজরি

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০৯:৪২ পূর্বাহ্ণ
সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

বাংলাদেশ আ’লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে মারা যান এ বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের উপনেতা।

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর-২ নির্বাচনী এলাকার নগরকান্দা ও সালথা উপজেলায় দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

এছাড়া বাদ আসর সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে তাঁর নিজ বাসভবন “হামিদ মঞ্জিল” এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সে দোয়া ও মিলাদ মাহফিলে সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তাঁর স্বামী বীমা ব্যক্তিত্ব প্রয়াত গোলাম আকবর চৌধুরী।

ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও এক মেয়ের জননী সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ছিলেন জাতীয় সংসদের উপনেতা। ‘৯৬-এর আওয়ামী লীগ সরকারে তিনি পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে, বাংলাদেশ আ’লীগের দুর্দিনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরেছিলেন প্রয়াত এ নেত্রী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ