আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার

মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রাম পুলিশ সুপারের দক্ষতায় সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত (২৮জুলাই) উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর থেকে উলিপুর থানা পুলিশ বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। অতঃপর চোর চক্রের মূলহোতা শনাক্ত হওয়াসহ তার বর্তমান অবস্থান রাজারহাট থানা এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে উক্ত চোরকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করার লক্ষ্যে রাজারহাট থানা পুলিশের সহোযোগিতায় উলিপুর থানার একটি চৌকস টিমের সফল অভিযানে মঙ্গলবার দিবারাত ৬টায় রাজারহাট থানার ২নং ছিনাই ইউনিয়নের সেলিমনগর বাজার এলাকা থেকে রাজারহাটের চাকিরপশা গ্রামের রাকিব মিয়াকে চোরাইকৃত ১টি বাজাজ পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও তার দেয়া তথ্য মতে গত (১০আগস্ট ২০২৩খ্রিঃ) উলিপুর থানা এলাকায় চুরি হওয়া আরো ১টি চোরাই মোটরসাইকেল (বাজাজ ডিসকভার ১৫০সিসি) রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করে উলিপুর থানার আরো একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ