আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাঠকর্মীদের সঙ্গে কাজে লেগে গেলেন ফখর জামান

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:১১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০৮:১১ পূর্বাহ্ণ
মাঠকর্মীদের সঙ্গে কাজে লেগে গেলেন ফখর জামান

।।স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে তাণ্ডব চালালেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি।

এ সময় পিচ ও মাঠকে রক্ষার জন্য মাঠকর্মীদের সঙ্গে কাজে লেগে গিয়েছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামানও।
খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত। কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন।

আগের ম্যাচে পাকিস্তানি পেসারদের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে শুরুটা কিছুটা নড়বড়ে থাকলেও আজ রোহিত ও গিল খেলেছেন মারমুখী ভঙ্গিমায়।

ভারতের স্কোর যখন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭, তখনই নামে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠকর্মীরা মাঠ ঢাকতে দেরি করলেন কিছুটা। পাকিস্তানের ফখর জামান এসে হাত লাগালেন।

বৃষ্টির বেগ অনেকটাই বেশি। ফখরের এভাবে কাজে লেগে যাওয়ার ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। পিএসএলে ফখর জামানের দল লাহোর কালান্দার্স শেয়ার করেছে ফখরের এই ছবি। ফখরের এমন মহানুভবতার ছবি আপলোড করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজেও।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ