আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে ডাকাতির সরঞ্জাম ও গাড়িসহ আটক ৮

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ সেপ্টেম্বর ২০২৩@০৮:৪৫ অপরাহ্ণ
ময়মনসিংহে ডাকাতির সরঞ্জাম ও গাড়িসহ আটক ৮
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের সদর উপজেলার শহিদ মিয়ার ছেলে স্বপন মিয়া(২৫), কিশোরগঞ্জের মিঠামইন ঘাগড়া এলাকার গোলাপ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (২২), নেত্রকোনার বড়গারা এলাকার মৃত ফালানের ছেলে রুবেল(২৮), একই জেলার পূর্বধলা এলাকার খাইরুল ইসলামের ছেলে তিতাস (২২), গাজীপুরের এমসিবাজার এলাকার হারুনের ছেলে উজ্জল(২৮), টঙ্গী মাজুখান এলাকার মৃত ফারুকের ছেলে উজ্জল (২৮), নরসিংদী রায়পুর এলাকার মৃত আফসারের দুই ছেলে ইউসুফ(২০) এবং আনোয়ার(২২)।

ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বৃহস্পতিবার রাত ২ টার দিকে সদর উপজেলার বিজয়নগর এলাকার সালমান নার্সারীর সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ। এসময় গাড়িতে থাকা একটি করে কাটার, স্যালাই রেঞ্জ, চাপাতি, চাকু, তিনটি লোহার পাইপ ও রশি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকজিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারা পরস্পর যোগসাজসে কভার্ড ভ্যান ও গাড়ী যোগে এসে খামারে গরু চুরি সহ বড় বড় দোকান পাটের শার্টার এর তালা কেটে মালামাল লুট করে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ