আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা কর্মকর্তা হাফিজুর রহমান।
সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলার ৪৭টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার, কবাডি, হ্যান্ডবল, ফুটবল প্রভৃতি প্রতিযোগিতায় অংশ নেন।
৫০ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।






















