আইয়ুব আলী
নীলফামারী।।
পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা, হামলাকারীদের গ্রেফতার ও তাদের মাসিক বেতন সর্বনিম্ন ১৮ হাজার টাকা করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের ব্যানারে ওই বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম, সৈয়দপুর হরিজন সংগঠনের কৃষ্ণা বাসফোর প্রমুখ। এতে সভাপতিত্ব করেন শান্ত বাসফোর।
বক্তারা বলেন, রংপুরের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে মেয়রের মদদে হামলা চালানোর তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও পরিচ্ছন্নতা কর্মীদের ১১ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। এছাড়া দেশের সকল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন ন্যূনতম ১৮ হাজার করার দাবি জানিয়ে সমাবেশ শেষ করেন।





















