আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জি২০ সম্মেলনে শি না আসায় হতাশ বাইডেন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৫৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ সেপ্টেম্বর ২০২৩@১০:৫৯ পূর্বাহ্ণ
জি২০ সম্মেলনে শি না আসায় হতাশ বাইডেন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ সম্মেলন চীনের প্রেসিডেন্ট এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করায় হতাশ হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রংটার্স জানিয়েছে, চলতি সপ্তাহে দিল্লিতে এই সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং

রবিবার ওই খবরের প্রতিক্রিয়ায় বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি হতাশ… তবে তার সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে।’ তবে সেই সাক্ষাৎ কখন, কোথায় হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গত বছর ইন্দোনেশিয়ায় দুই নেতার সবশেষ সাক্ষাৎ হয়েছিল। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন তিনি দিল্লির সম্মেলনে যোগ দেবেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তার দিল্লিতে উপস্থিতির কথা নিশ্চিত করেনি।

নতুন খবরে বার্ষিক বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়েছে, এই বছরের সম্মেলনে উপস্থিত হওয়ার পরিকল্পনা শি জিনপিংয়ের নেই।

ভারত ও চীনের সম্পর্কে অবনতি ঘটার মধ্যে ওই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। গত সপ্তাহে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে চীন। এর প্রতিবাদ জানায় ভারত।

দিল্লিতে না হলেও চলতি বছরের নভেম্বরে বাইডেন- শি বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে সান ফ্রান্সিসকোতে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশনে অন্য নেতাদের সঙ্গে তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ