আজ ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি মাদ্রাসা ভবনের উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ অক্টোবর ২০২৩ @ ০৪:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@০৪:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি মাদ্রাসা ভবনের উদ্বোধন

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা সদরে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে পৃথক দুটি ৪ তলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা ও পরে বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় উপস্থিত ছিলেন, মির্জানগর দাখিল মাদ্রাসার সভাপতি জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এডভোকেট এসএম হাসান উল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. রমজান আলী, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. জালাল উদ্দীন, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ