আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ববিদ্যালয়ে হয়রানি, নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ইউজিসির

  • In জাতীয়, শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২৯ আগস্ট ২০২৩ @ ০৬:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ আগস্ট ২০২৩@০৬:২৮ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয়ে হয়রানি, নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ইউজিসির

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী কোনো ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে অভিযোগ দ্রুত আমলে নেওয়া এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো স্থানে স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপন এবং অভিযোগ পড়ছে কি না, সেটিও নিয়মিত তদারকি করতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন। একই সঙ্গে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা ও ব্যক্তির সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান। মঙ্গলবার কমিশনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও ফিডব্যাক দেওয়া সংক্রান্ত কর্মশালায় কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, উপ-পরিচালক বিষ্ণু মল্লিক। ইউজিসির উপ-পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট মৌলি আজাদের উপস্থাপনায় কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্টরা অংশ নেন

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ