আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ আগস্ট ২০২৩ @ ০৩:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ আগস্ট ২০২৩@০৩:৩১ অপরাহ্ণ
ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শামসুল হকের ছেলে। সে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের সমর্থক ও যুবলীগ কর্মী।

সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে শহরের আটানী বাজারে হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ ও তার সাথে কয়েকজন চা পান করছিলেন। রাত পৌনে ৯ টার দিকে ১৫ থেকে ২০ জন যুবক চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে হামলা চালায়। এসময় আসাদকে তারা উপর্যুপুরি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সাথে থাকা নাহিদ নামের এক যুবক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, পূর্বশক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাজিব ও শহিদ নামে দুই জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ