আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে আগুন দিয়ে ভিমরুল তাড়াতে গিয়ে বিপাকে শ্রমিকরা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ আগস্ট ২০২৩ @ ০৩:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ আগস্ট ২০২৩@০৫:৫৬ অপরাহ্ণ
লালমনিরহাটে আগুন দিয়ে ভিমরুল তাড়াতে গিয়ে বিপাকে শ্রমিকরা
ছবি- ফাইল ছবি

।।স্টাফ রিপোর্ট।।

লালমনিরহাটের মিশন মোড়ে ইউসুফ কমপ্লেক্সের ছাদে আগুন দিয়ে ভিমরুল তাঁড়াতে গিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। পাশে থাকা খড়ের গাদায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার ২৫ আগষ্ট নামাজের পর এঘটনা ঘটে। ইউসুফ কমপ্লেক্সের প্রথম তলায় ছিলো রাফি মেডিকেল সেন্টার ও দ্বিতীয় তলায় আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয়। এতে সকলেই আতঙ্কিত হয়ে পরে।

ইউসুফ কমপ্লেক্স এর চতুর্থ তলার ছাদের চিলেকোঠায় ভিমরুল বাসা বেধেছে। শ্রমিকরা ভিমরুল কে তাড়াতে আগুন ব্যবহার করে। আর এতেই আগুন লেগে যায় চিলেকোঠায়। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইউসুফ কমপ্লেক্সের মালিক।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ