আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

তিস্তার পানি আবারও বিপদসীমার সমান, বন্যার আশঙ্কা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ আগস্ট ২০২৩ @ ০১:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ আগস্ট ২০২৩@০১:২৯ অপরাহ্ণ
তিস্তার পানি আবারও বিপদসীমার সমান, বন্যার আশঙ্কা

।।স্টাফ রিপোর্টার।।

উজানের ঢলে ও কয়েকদিন ধরে বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তার পানি। তিস্তার ডালিয়া পয়েন্টে পাঞ্জ বিপৎসীমার সমান প্রবাহিত হওয়ায় পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টায় বিপৎসীমার সমান প্রবাহিত হচ্ছে যা সকাল ৬ টায় বিপৎসীমার ৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়।

তিস্তায় পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করছে। নদী পারের মানুষ বন্যা আশঙ্কা করছে।

পানি বৃদ্ধির সাথে ভাটিতে থাকা লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, কালমাটি, খুনিয়াগাছ, বাগডোরা, আদিতমারী উপজেলার গোবর্ধন, মহিষখোচা, চৌরাহা, বাহাদুরপাড়া, কালীগঞ্জ উপজেলার কাকিনা, ও হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গড্ডিমারি এলাকায় পানি প্রবেশ করছে।
এতে আবারও ভোগান্তিতে পড়বে হাজারো মানুষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদীন ইসলাম বলেন, সকাল ৯টায় তিস্তা পানি বিপদ সীমার কাছ দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ