আজ ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তৈরী করে ফেলুন প্রিয় ফালুদা

তৈরী করে ফেলুন প্রিয় ফালুদা

এবার বসন্তেই বেশ গরম পড়েছে। এ সময়ে চাই ঠাণ্ডা হেলদি ফালুদা।

দুধ (ক্রিমসহ) – ২ কাপ
জেলো পাউডার – ১ প্যাকেট
ভ্যানিলা আইসক্রিম – ১/২ কাপ
রোজ সিরাপ – ৫ টেবিল চামচ
চিনি – ১/২ টেবিল চামচ অথবা স্বাদমতো
এলাচ পাউডার – ১ চিমটি
পেস্তা বাদাম – ১ চা চামচ
তুকমা-২টেবিল চামচ (পানিতে ভেজানো)
ভ্যানিলা আইসক্রিম – ২ টেবিল চামচ (পরিবেশনের জন্য)
নুডুলস – অল্প
মধু-২ টেবিল চামচ
ফল – পছন্দমতো
যেভাবে তৈরি করবেন ঘন করে দুধ জ্বালিয়ে ঠাণ্ডা করে নিন। জমানো জেলো কিউব করে কেটে নিন। নুডুলস সেদ্ধ করে রাখুন। ফলগুলো ছোট ছোট করে কেটে মধু দিয়ে মেখে রাখুন। পরিবেশন পাত্রে প্রথমে কিছুটা জেলো দিয়ে ফলগুলো রাখুন, এবার তার ওপর ঘন দুধ দিন। এবার নুডুলস দিয়ে ওপরে তুকমা, আইসক্রিম, পেস্তা ও জেলো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ