মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি বলেন, ১৫ই আগস্টের হত্যা কান্ড কারবালার ময়দানের হত্যা কান্ডকে হার মানায়, পৃথিবীর কোন সভ্য জাতির ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। কোন শিশুকে হত্যা করা হয়নি, কোন অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি কারবালা ময়দানে।
বুধবার রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের দলিল উদ্দিন সিকদারের বাড়ীর পূর্ব পার্শ্বে খালের উপর বক্স কালভার্টের উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান,কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






















